নিজস্ব সংবাদদাতা: উলুবেড়িয়া
বাঁকুড়া জেলার শালতোড়া কেন্দ্রের বিধায়ক চন্দন বাউড়ির অপমান সূচক কথা ও মানসিক অত্যাচারে আশা কর্মী রুম্পা মন্ডলের অকাল প্রয়াণ ঘটেছে।
মঙ্গলবার হাওড়া গ্রামীণ জেলা আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে বিকাল ৩.৩০টায় উলুবেড়িয়া স্টেশনে জমায়েত হয়ে শোক দিবস পালন এবং বিক্ষোভ সংঘটিত হয়।
এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন হাওড়া গ্রামীণ জেলা আশা কর্মী ইউনিয়নের সভানেত্রী মধুমিতা মুখার্জি, সহ-সভানেত্রী তহমিনা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন বিপ্লবী শ্রমিক সংগঠন এ আই ইউ টি ইউ সি হাওড়া গ্রামীণ জেলার সম্পাদক নিখিল বেরা।
এরপর উলুবেড়িয়া স্টেশন থেকে মৌন মিছিল করে এসডিও অফিসে পৌঁছায়। মধুমিতা মুখার্জী তহমিনা বেগম ও রুমা সাউ সহ কয়েকজন প্রতিনিধি এসডিও অফিসে ডেপুটেশন দেন।








