নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া
ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদির মস্তিষ্ক প্রসূত ভাবনায় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মহাশয়ের উদ্যোগে ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের মন্ত্রালয়ের যৌথ প্রচেষ্টায় একটি মহান প্রকল্প 'একটি গাছে মায়ের নামে অথবা এক পেড় মা কি নাম' এক মহতি কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে সারা দেশজুড়ে।
আজকের এই মহান কর্মসূচিটি হাওড়া জেলা বন দপ্তরের ও হাওড়া জেলার সমাজ কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে উলুবেড়িয়ার আশা ভবন সেন্টারে এই মহান কর্মসূচিটা পালন করা হয়।
আজকের এই কর্মসূচিটি উদ্বোধন করেন উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিরন বেরা মহাশয়।
একটি বিশেষ বণ্যার্ড শোভাযাত্রার মাধ্যমে আজকের এই মহতি অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিরন বেরা তিনি এই মহান প্রকল্পটি নিয়ে বিষদে ব্যাখা করেন এবং তিনি নিজের হাতে একটা বৃক্ষরোপণ করেন
এছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহিলা থানার ইন্সপেক্টর-ইন-চার্জ শাওন বাগচি মহাশয়া,হাওড়া জেলা সমাজ কল্যাণ দপ্তরের পি.আই.সি সীমা কাঞ্জিলাল,আশা ভবন সেন্টারের ডিরেক্টর জন মেরি বারুই, বিশিষ্ট সমাজসেবীগনেরা শান্তুনু মন্ডল মহাশয়,স্বপন চেটেল,শুভেন্দু দোয়ারি,তাপস পাল,প্রলয় হাজরা,বাপ্পাদিত্য জাটি সহ বিশিষ্টজনেরা
পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে ওপেন শেল্টারের ছাত্রীদের দ্বারা পরিবেশের উপর একটি নৃত্য আয়োজন করা হয় পাশাপাশি আজকের এই কর্মসূচিতে উপস্থিত বিশিষ্টজনেরা,আশা ভবন সেন্টারের স্বেচ্ছাসেবক-স্বেচ্ছাসেবিকারা,ওপেন শেল্টারের ছাত্রীরা,আশা ভবন সেন্টারের আবাসিকারা মিলিয়ে প্রায় আশা ভবন সেন্টারের চত্বরে প্রায় ৫০টি বৃক্ষরোপণ করেন।






