একটি গাছ একটি মা , বৃক্ষদান কর্মসূচি: হাওড়া

একটি গাছ একটি মা , বৃক্ষদান কর্মসূচিতে হাওড়ায় এসে বললেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি 

নিজস্ব সংবাদদাতা, হাওড়া: 



ভারতীয় জনতা পার্টি বৃক্ষরোপণ করে প্রতিনিয়ত । পরম শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে ভারতীয় জনতা পার্টি বৃক্ষরোপণ করে। একটি বৃক্ষ একটি মা এই প্রচারে ওইদিন বৃক্ষরোপণ হয়। রবিবার দুপুরে হাওড়ার সাঁকরাইলের পাঁচপাড়া শ্মশানকালী ব্যায়াম সমিতির মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে   উপস্থিত হয়ে এই কথা বললেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় । তিনি বলেন এখানে সমাজসেবী হরেন পাত্রের উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল। সেটি খুব ভাল উদ্যোগ। শুনেছি উনি প্রতিবছর বৃক্ষ চাড়া দান করেন। সেটি খুব ভাল উদ্যোগ বলে জানান তিনি। সমাজসেবী হরেন পাত্র জানান ,




  এদিন দশ  রকম প্রজাতির প্রায় দু লক্ষ বৃক্ষ দান করা হল। রাজ্যের প্রায় সব জেলায় এই চারাগাছ দেওয়া হল। প্রকৃতিতে সুন্দর ও দূষণমুক্ত করার জন্যই তাঁর এই উদ্যোগ । সবুজায়নের বার্তা পৌঁছে দেওয়াই তাঁর মূল লক্ষ বলে তিনি জানান। এদিন এই অনুষ্ঠানে অসংখ্য গুণী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...