আন্দুলে রথযাত্রা ও রথের মেলা



নিজস্ব সংবাদদাতা, হাওড়া:

 রথযাত্রায় মনের মিলন। বিকশিত মন উড়তে চায়।  বৃহস্পতিবার রথযাত্রায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোনার ঝাড়ু দিয়ে রথযাত্রার সূচনা করেছেন। রাজ্য সরকার রথযাত্রায়  নানা সদার্থক ভূমিকা পালন করেছে। ঠিক রথের আগেরদিন বুধবার সন্ধ্যায়  হাওড়ার আন্দুলে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শুরু হলো বিরাট মিলন মেলা। এই প্রথমবার সেখানে অনুষ্ঠিত হল এই মেলা।  প্রথম দিনেই উপচে পড়া ভিড়।হাওড়ার সাঁকরাইলের আন্দুল স্টেশন রোড সংলগ্ন মাড়োয়ারি বাগান মাঠে বুধবার সন্ধ্যা বেলা থেকে   শুরু হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে আয়োজিত বিরাট মিলন মেলা। বৃহস্পতিবার সেখানে হল রথযাত্রা । এই নিয়ে  ছিল মেলার শুভ উদ্বোধন। আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে এই বর্ণাঢ্য মেলা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস অ্যাফেয়ার্স ট্রাস্টের রাজ্য চেয়ারম্যান মৌমিতা সাহা।  পাশাপাশি এলাকার বহু বিশিষ্ট সমাজসেবী, গুণীজন ও বিশিষ্ট ব্যক্তিত্ব। অতিথিরা ফিতে কেটে মেলার শুভ সূচনা করেন।
মেলার প্রথম দিন থেকেই মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিকেল গড়াতেই পরিবার-পরিজন নিয়ে ভিড় জমাতে শুরু করেন অসংখ্য মানুষ। ছোটদের জন্য বিভিন্ন রাইড, নাগরদোলা, বিনোদনের একাধিক আকর্ষণ, কেনাকাটার নানা স্টল এবং মুখরোচক খাবারের সম্ভার মেলাকে আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন রাত পর্যন্ত চলবে এই মেলা। রথযাত্রার এই মিলন মেলা আন্দুল ও আশপাশের এলাকার মানুষের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে বলেই তাঁদের আশা।  এই কর্মসূচির সহযোগিতায় ছিল মাড়োয়ারি বাগান বয়েজ ক্লাব ।  এই অনুষ্ঠানে জেলার বিজেপি নেতৃত্বসহ উপস্থিত ছিলেন একাধিক সমাজসেবীরা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ভাস্কর মন্ডল, ইন্দ্রনীল আদক , শঙ্কর নস্কর, রবীন পাল , মেলার আয়োযোক সুব্রত সরকার, সুরোজিত মান্না , রাজাবাবু কাঁড়ার , সম্রাট রায় প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...