মতিয়ার রহমান, উলুবেড়িয়া
পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী আজ ২০জুন শনিবার উলুবেড়িয়ার রনমহল কোরানিয়া হাই মাদ্রাসাতে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন হল।
জাতীয় সংগীতের মাধ্যমে পশ্চিম বঙ্গ দিবসের উদ্বোধন হয়, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, ছাত্রদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ,প্রবন্ধ প্রতিযোগিতা এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়,
এ
ছাড়াও শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও প্রতিযোগিতা হয়। পশ্চিমবঙ্গের জন্ম বৃত্তান্ত নিয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় , প্রধান শিক্ষক আনিসুর রহমান এক সুদীর্ঘ বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গের জন্ম বৃত্তান্ত নিয়ে ।














