পোদড়া ফেরিঘাট পুননির্মান হয়েও বন্ধ হয়ে পরে আছে



নিজস্ব সংবাদদাতা ,  হাওড়া : 

পোদড়া ফেরি ঘাটের পুননির্মানের কাজ বহুদিন আগে শেষ হওয়া সত্তেও এখনও ঘাট চালু না হওয়ায় মানুষের ক্ষোভ। নির্মান সংস্থার দাবি রাজ‍্যসরকারের পরিবহন দপ্তর থেকে পোদড়া ঘাট পুননির্মানের জন‍্য ৩ কোটি টাকার টেণ্ডার পাওয়া যায় । তাঁরা  সময়মত কাজ সম্পূর্ণ করে হ‍্যাণ্ডওভার করে দেয় । কিন্তু ফেরিঘাট চালু করার জন‍্য পর্যাপ্ত রাস্তা না থাকায় ঘাটটি  চালু করা যাচ্ছে না। পাত্র শিপিং এর ম‍্যানেজার প্রসেনজিৎ পাত্র জানায় তিনি  কন্ট্রাক্টর হিসাবে কাজ করেছেন  এবং জানুয়ারী ২০২৬ চিঠি দিয়ে জানিয়ে দেন  যে  জেটির কাজ সমাপ্ত। পাত্র শিপিং কোম্পানির ডাইরেক্টর হরেন পাত্র জানান তাঁর  এখানে জাহাজ তৈরীর  কারখানা আছে। এখানে চারশো কর্মচারী কাজ করে। কিন্তু কিছু  ব‍্যক্তি এলাকার মানুষকে ভুল বোঝাচ্ছে। বলছে তিনি  নাকি নিজের স্বার্থের জন‍্য সাধারণ মানুষের বাড়ি ঘর ভেঙে দিয়ে ফেরি ঘাটের রাস্তা করতে চাইছেন । তিনি আরও বলেন  এতবড় কারখানায় এখনও এই রাস্তা দিয়েই গাড়ি ঠুকছে। তাঁর  কোনও  অসুবিধা হচ্ছে না। তিনি  গরীব মানুষের ঘর কেন ভাঙবেন?  এখানে কারখানা থাকায় যাদের অসুবিধা হচ্ছে তারাই কুৎসা রটিয়ে এই   কারখানা বন্ধ করার চেষ্টা করছে। তিনি  সরকারকে ট‍্যাক্স দেন , তাঁর  ট্রেড লাইসেএন্স, ফায়ার লাইসেন্স, আই এস ও সার্টিফিকের সহ সমস্ত নথি আছে। তিনি বলেন তিনি  চান  যারা এই ধরনের কুৎসা রটাচ্ছে তাদের কাছে আসল সত‍্যটা উৎঘাটন হোক। তিনি  এই ব‍্যাপারে প্রসাশনকে জানিয়েছেন । মুখ‍্যমন্ত্রীর কাছেও চিঠি দিয়ে পুরো  ঘটনা জানাবেন ।  এই ব‍্যাপারে স্থানীয় বাসিন্দাদের জিঞ্জেস করলে তারা বলেন তাঁদের বাড়ি ভাঙার কোন প্রশ্নই ওঠে না ।  এখানে বর্ষাকালে জল জমলে হরেনবাবু পাম্প বসিয়ে জল বার করে দেয়।  আর এই অভিযোগ পাল্টা অভিযোগে  ফেরি ঘাটের রা�

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...