নিজস্ব সংবাদদাতা, হাওড়া: শুক্রবার সকাল। আকাশ তাঁর নামের প্রতি সুবিচার করে শুরু করেছে বর্ষার বৃষ্টি । তবে স্বেচ্ছেসেবী সংস্থা সেবার আলো এই বৃষ্টিতেও তাঁদের দ্বিতীয় বর্ষ প্রতিষ্ঠা দিবসে সামাজিক কাজ করে গেল হাওড়ার সাঁতরাগাছি সুলতানপুরে । এদিন সকাল থেকেই এখানে অনুষ্ঠিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির , ত্রাণ বিতরণ কর্মসূচি । প্রায় ছোট থেকে বড় মিলিয়ে দেরশো জনের স্বাস্থ্য, রক্ত ও চক্ষু পরীক্ষা করানো হল বিনাব্যয়ে । সংগঠনের প্রধান সম্পাদক শেখ মোবারক বলেন , পিছিয়ে পরা মানুষদের পাশে তাঁদের সংগঠন আছে। প্রায় অভিজ্ঞ দশজন স্বাস্থ্য কর্মী এই স্বাস্থ্য পরীক্ষা করান। একশো জনকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। তিনি বলেন , সংঘটনের প্রতিটি সদস্য ও সদস্যাদের সার্টিফিকেট দেওয়া হল এদিন । আর সারা বছর ভাল কাজের জন্য সংগঠনের সক্রিয় সদস্যদের উৎসাহিত করতে পুরস্কৃত করা হল বলে তিনি জানান । প্রসঙ্গত শুক্রবার আকাশে সূর্য দেখতে সমস্যা হলেও হাওড়ার সুলতানপুরে প্রায় আড়াইশো মানুষের বুকে আলো ফুটেছিল ঠিকই। সৌজন্যে সেবার আলো সংগঠন । এই কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ সেলিম হক , সাকিলা বিবি , মাসুদ আলম খান , মোক্তার হোসেন মোল্লা, শেখ মোতি , নাসিমা বেগম , নুর জাহান বেগম এবং মৌলানা মইদুল শেখ সহ অন্যান্য বিশিষ্ট মানুষজন।
