মানুষের প্রতিনিধি হয়ে মুখ্যমন্ত্রীর সওয়াল সুপ্রিম কোর্টে : রাজীব ব্যনার্জি






নিজস্ব সংবাদদাতা, হাওড়া: 
একজন মুখ্যমন্ত্রী হল জনপ্রতিনিধি। তিনি রাজ্যের বারো কোটি মানুষের জনপ্রতিনিধি হিসেবে  এসআইআর নিয়ে  মানুষের হেনস্থার  অভিযোগ তুলে  প্রতিবাদে সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন। এরকমই হওয়া উচিত একজন মুখ্যমন্ত্রীর। আর সেরকম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার সন্ধ্যায় হাওড়ার বেতর  ঐক্যতান সংঘের উদ্যোগে আয়োজিত এক সামাজিক কর্মসূচিতে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হাওড়া জেলা পরিষদের মেন্টর রাজীব ব্যানার্জি। তিনি বলেন বিজেপির কাজই হল মানুষদের হেনস্থা করা। আর নির্বাচন কমিশন বিজেপির কথামত চলছে। আজ কত মানুষ এসআইআরের জন্য আত্মঘাতী হয়েছেন। শুনানিতে গিয়ে মানুষদের হেনস্থা হতে হচ্ছে । নির্বাচন কমিশনের কাজ মানুষদের কিভাবে ভোটাধিকার দেওয়া হয়। এত দেখছি নির্বাচন কমিশন মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। এরকম নির্বাচন কমিশনের ভূমিকা আগে কখনও দেখিনি। এই নির্বাচন কমিশন রাজ্যের পক্ষে দেশের পক্ষে বিপদজনক বলে তিনি জানান। তিনি বলেন  শুধু  সাত নম্বর ফর্ম কেন দেখছিলান ছ নম্বর ফর্মে নতুন নাম নথিভুক্তির বিষয়েও সমস্যা হচ্ছে  বলে রাজীব ব্যানার্জি জানান  । তিনি আরও বলেন,   বিজেপি শূন্যতে নেমে যাবে। সে একদফা ভোট হোক বা একশো দফা ভোট হোক। মূলত রবিবার সন্ধ্যায় বেতর ঐক্যতান সংঘের অঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী , শীতবস্ত্র বিতরন  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাতে হয় বিচিত্রানুষ্ঠান। এই কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন বেলুড় মঠ শিল্প মন্দিরের বেদাতিনন্দ মহারাজ , সংঘের সভাপতি রতন চক্রবর্তী ও সংঘের সম্পাদক গৌতম মল্লিক। সম্পাদক গৌতম মল্লিক জানান তাঁরা প্রায় সময়ই এইরকম  সামাজিক কাজ করেন। এদিন এখানে বিভিন্ন প্রতিযোগিতার স্থানাধিকারীদের পুরস্কৃত করা হল। এদিন সকালে এই ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরও অনুষ্ঠিত হল। প্রায় পঞ্চাশ জন রক্তদান করেন এই শিবিরে বলে জানান গৌতমবাবু।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...