শ্যামপুরে উপপ্রধানের বাড়িতে বিক্ষোভ, ভাংচুর, অগ্নিসংযোগ





মতিয়ার রহমান, উলুবেড়িয়া 

বর্তমান গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানকে না পেয়ে তার বাড়ি ব্যাপক ভাঙচুর চালালো এবং সমস্ত আসবাব পত্র এবং অন্যান্য কিছু নিয়ে আগুন ধরিয়ে দিল এলাকার লোকজন। 
শুক্রবার এই ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার শ্যামপুর থানা এলাকার শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির নাকোল গ্রাম পঞ্চায়েতের।
 স্থানীয় সূত্রে জানা গিয়েছে নাকোল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সদানন্দ দাস বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর থেকেই ছিলেন এলাকা ছাড়া। 
আরো জানা গিয়েছে উপপ্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতি অভিযোগ রয়েছে।
 শুক্রবার এলাকার লোকজন বিশেষত মহিলারা উত্তেজিত হয়ে সদানন্দের বাড়ির চড়াও হয়, এবং বাড়ির ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়।
 প্রচুর আসবাবপত্র বাড়ির বাইরে বের করে আগুন লাগিয়ে দেয়। 
 এদিন উত্তেজিত জনতা তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি বাইক ও আসবাবপত্রে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় এখনও পর্যন্ত শ্যামপুর থানার পুলিশ মোট ৮ জন কে আটক করেছে। 
জানা গেছে বেশ কিছুদিন ধরেই নানা কারনে সদানন্দ দাসের বিরুদ্ধে ক্ষোভে ফুসছিল গ্রামবাসীরা। সেই ক্ষোভের আগুনের বহিঃপ্রকাশ ঘটে শুক্রবার সকালে। জানা গেছে এদিন সকালে ৫০/৬০ জন গ্রামবাসী উপপ্রধানের বাড়িতে হাজির হয়। তারা সদানন্দ দাসের খোঁজ করতে থাকে। যদিও এদিন সদানন্দ বাড়িতে ছিলেন না। এদিকে সদানন্দ বাড়ি থেকে বের না হওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা তার বাড়িতে চড়াও হয়।বাড়ি ভাঙচুরের পাশাপাশি বাইকে ও আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়। 







  ন্যদিকে এই ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছায় শ্যামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। নামানো হয় বিশেষ বাহিনী,পরে ঘটনাস্থল থেকে পুলিশ ৮ জনকে আটক করে থানায় নিয়ে যায়। এদিন সদানন্দ দাস বলেন আমি ডাক্তার দেখাতে কলকাতায় এসেছি। গত কয়েকদিন গ্রামবাসীদের সঙ্গে কথা হলেও তারা আজ আমার বাড়িতে এভাবে আসবে এটা বলেনি। আজ আচমকা বাড়িতে এসে পরিবারের লোকজনদের মারধরের পাশাপাশি বাইক আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি নিয়ে আমার স্ত্রী থানায় অভিযোগ দায়ের করছে বলে জানান সদানন্দ দাস।
ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ কেন্দ্রীয় বাহিনী। 


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...