মতিয়ার রহমান, উলুবেড়িয়া
মাদ্রাসা শিক্ষা কর্মী সমিতির হাওড়া জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬,
শনিবার বিকেলে উলুবেড়িয়া ১নং ব্লকের রনমহল কোরানীয়া হাই মাদ্রাসায় ২০২৬ সালে পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম, ফাজিল,ও হাই মাদ্রাসার কৃতি ছাত্রছাত্রীদের 1 সে প্রদান করা হয়।
জেলার ১৯টা মাদ্রাসার বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের সংবর্ধনা ও আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের আশা করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জামিনুল ইসলাম, সম্পাদক মাহাতাব উদ্দিন লস্কর, অধ্যাপক সিরাজ মল্লিক, ডঃ মোঃ কারিম মোল্লা, প্রবীণ শিক্ষক কুতুবুদ্দিন আহমেদ মাদ্রাসার প্রধান শিক্ষক আনিসুর রহমান মল্লিক,শিক্ষিকা অমৃতা চক্রবর্তী প্রমুখ।









