নিজস্ব সংবাদদাতা, হাওড়া: সেখানে লক্ষী, সরস্বতী, সাবিনা , আরবাজরা মিশে গিয়েছে একই নদীর জলে। হিন্দু চিকিৎসকের স্নেহের হাত গিয়ে পড়েছে অন্য ধর্মের পুরুষের বুকে। এমনই সম্প্রীতির উদাহরণ ফুটে উঠলো শুক্রবার হাওড়ার সাঁতরাগাছি সুলতানপুরে । যেখানে শুক্রবার সকাল থেকেই অনুষ্ঠিত হল নানা সামাজিক কাজ। উদ্যোক্তা স্বেচ্ছেসেবী সংঘটন সেবার আলো। সংগঠনের প্রধান সম্পাদক শেখ মুবারক জানান, বিভিন্ন ধর্মের মানুষদের নিয়ে এখানে স্বাস্থ্য পরীক্ষা ও ত্রাণ বিতরণ করা হল । ধর্ম দেখে নয় আমাদের কাছে আসল পরিচয় মানুষ। তাই বছরের বিভিন্ন সময়ে তাঁরা নানা সামাজিক কাজ করেন বলে তিনি বলেন।
