হকার উচ্ছেদের প্রতিবাদে স্টেশন চত্বরে বিক্ষোভ:বাগনান







নিজস্ব প্রতিবেদক:বাগনান,

 দক্ষিণ পূর্ব রেলের তরফে স্টেশন চত্বরে হকারদের উচ্ছেদের নোটিশ জারির প্রতিবাদে শনিবার বিকেলে বাগনান রেল স্টেশন চত্বরে বিক্ষোভ ও মিছিল কর্মসূচি পালন করল সিআইটিইউ (সি আই টি ইউ) বাগনান লোকাল সমন্বয় কমিটি।






 স্টেশন চত্বরে বিক্ষোভকারী হকারদের অভিযোগ, রেলওয়ের তরফে পুনর্বাসনের কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা ছাড়াই হকারদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। 
এর ফলে বহু ক্ষুদ্র ব্যবসায়ী ও তাঁদের পরিবারের জীবিকা সংকটের মুখে পড়তে পারে। 
সি আই টি ইউ সংগঠনের পক্ষ থেকে হকারদের পুনর্বাসন, পরিচয়পত্র প্রদান এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের দাবী জানানো হয়।

সিআইটিইউ নেতৃত্বের বক্তব্য, হকারদের স্বার্থ রক্ষা করতে আন্দোলন চলবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচিও গ্রহণ করা হবে বলে তাঁরা জানান।
উল্লেখ্য, সম্প্রতি রেলের তরফে বাগনান স্টেশন চত্বরে ব্যবসা করা হকারদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশের বিরুদ্ধেই শনিবারের এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...