বাগনানের বিধায়কের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো মহিলারা।
শুক্রবার ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান বিধানসভার খালোড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাগনান বিধানসভা বিধায়ক তথা হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অরুনাভ সেনের বাড়িতে শুক্রবার সকালে বাগনান বিধানসভার বিভিন্ন এলাকা থেকে মহিলারা ঝাঁটা হাতে নিয়ে এসে জড়ো হয় এবং বিক্ষোভ দেখাতে থাকে। উল্লেখ্য অরুনাভ সেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে এই বিক্ষোভ দেখায় মহিলারা।
উল্লেখ্য দিন কয়েক আগে অরুনাভ সেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা দুর্বল হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ।
আর এই সুযোগকে কাজে লাগিয়ে মাঠে নেমেছে রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি। এদিন বিধায়ক অরুনাভ সেনের বাড়ির সামনে বিজেপি সমর্থিত মহিলারা জড়ো হয়ে বাড়ি ঘিরে ধরে এবং "চোর চোর" স্লোগান দিতে থাকে। বিধায়কের ছবিতে জুতা ও ঝাঁটা হাতে সকালবেলায় এই ধরনের ঘটনায় হকচকিত হয়ে ওঠে সন্নিহিত এলাকা।
বিধায়ক অরুনাভ সেন বাড়িতে না থাকায় তার ছবিতে মহিলারা যেমন ঝাঁটা মারে তেমনি তার ছবিতে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিশাল পুলিশ এবং র্যাপ। তারা গিয়ে পরিস্থিতি সামাল দেয়।





