টোটো র ব্যাটারির চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু দম্পতির: উলুবেড়িয়া


নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া 

টোটোর ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে ইলেকট্রিক শটে মর্মান্তিক মৃত্যু হল স্বামী-স্ত্রীর। এমনটাই মনে করছে পুলিশ। মৃতদের নাম অজয় দাস বয়স 58 সন্ধ্যা দাস বয়স 50। 
জানা গিয়েছে বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ এলাকার লোকজন সন্ধ্যা দেবীকে ডাকতে গিয়ে দেখে উঠোনের মধ্যে স্বামী স্ত্রীর দেহ পড়ে রয়েছে এবং একটি তার পাশের টোটোর সঙ্গে সংযুক্ত রয়েছে। 




আশপাশের লোকজনকে বিষয়টা জানালে তারা প্রাথমিকভাবে ইলেকট্রিক শটে মারা গেছে অনুমান করে এলাকায় ইলেকট্রিক বিচ্ছিন্ন করে  এবং পুলিশে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে ময়না তদন্তে পাঠায়।
 ঘটনাটি ঘটেছে হাওড়ার উলবেড়িয়া থানা এলাকার সমরুক বাজারের অদুরে উত্তর বাউড়িয়া গ্ৰামে। এই ঘটনাই ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...