নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
স্বপ্ন যদি বড় হয় তাহলে কঠোর পরিশ্রম করলে সেই স্বপ্ন ধরতে তার অনেকটা কাছাকাছি যাওয়া যায় ।
ঠিক সেইরকমই জে ই ই ২০২৬ পরীক্ষায় ১৯৬ র্যাঙ্ক করে মুখ উজ্জ্বল করলো কৃষ্ণাভরাধেন আগরওয়াল। কলকাতা ফুলবাগান জেনিথ ইনশস্টিটিউশন থেকে জে ই ই এডভান্স ২০২৬ পরীক্ষা দেন। অল ইণ্ডিয়ায় প্রায় এক লক্ষ আশি হাজার ছাত্র ছাত্রীর মধ্যে কৃষ্ণাভ ১৯৬ র্যাঙ্ক করে। ফুলবাগান ব্রাঞ্চের একজন শিক্ষক বরুণ গোয়েঙ্কা বলেন আমাদের ১৬ টা ব্রাঞ্চ আছে। সব কটাতেই অতি যত্ন সহকারে ছাত্র ছাত্রী দের পড়ানো হয়। সকলে ভালো ফল করে। এবছর একজন ১৯৬ র্যাঙ্ক করেছে। আমরা খুব খুশি।
এই সাফল্যে কেক কেটে সেলিব্রেশন করা হলো। তবে কৃষ্ণাভ প্রচুর পরিশ্রম করেছে তার ফলও পেয়েছে। কৃষ্ণাভ কানপুর আই আই টিতে ভর্তি হবার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান । জানা গিয়েছে জেনিথ এর হাওড়ায় যে শাখা আছে সেখানকার ছাত্র ছাত্রীদের মধ্যেও অনেকে সাফল্য অর্জন করেছে।


