নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
মানুষের অধিকার ফিরিয়ে দেবার সংকল্প নিয়ে হাওড়ার চারা বাগানে হিউম্যান রাইটস অ্যাফেয়ার্স ট্রাস্টের নতুন শাখা অফিসের উদ্বোধন হল রবিবার বিকেলে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংঘটনের অল ইন্ডিয়া চেয়ারম্যান ধৃতিমান দে , পশ্চিমবঙ্গের চেয়ারম্যান মৌমিতা সাহা , হাওড়া জেলার সভাপতি ইন্দ্রনাথ আদক , অধ্যাপিকা সোনালি নন্দী , হাইকোর্টের আইনজীবী ভাস্কর মন্ডলসহ অনান্য সদস্য ও সদস্যারা। এখানে মানবাধিকার সংঘটন পশ্চিমবঙ্গ জেলা কার্যালয়ের উদ্বোধনের পর সংঘটনের পক্ষ থেকে জানানো হয় থানা কিংবা হাসপাতাল যেখানে মানুষ অসুবিধায় পড়বেন , মানুষের অধিকার যেখানে লংঘন হয় তাঁদের পাশে এই সংঘটন আছে। অনুষ্ঠানের শেষে সাদা পায়রা উড়িয়ে শান্তির বার্তা দেওয়া হয়। পাশাপাশি এদিন তাঁরা হাওড়ার চ্যাটার্জিহাট থানার আইসিকেও সম্বর্ধনা দিলেন। সমগ্র অনুষ্ঠানটির সুন্দর সঞ্চালনা করেন রেশা দত্ত ।
