নিজস্ব প্রতিবেদক
শনিবার হাওড়া জেলার শ্যামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থীর বাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি সামগ্রী উদ্ধার হয় এবং এলাকায় তীব্র চঞ্চল্য ছড়ায়।
যে সমস্ত সামগ্রী উদ্ধার হয়েছে তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ত্রিপল, ত্রানের জন্য দেওয়া সাদা কাপড় ও অন্যান্য জিনিসপত্র।
জানা গেছে হাওড়ার শ্যামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নদে বাসী জানা- যিনি এবারে বিধানসভা নির্বাচনে পরাজিত হন তার বাড়িতে প্রচুর পরিমাণ সরকারি সামগ্রী আছে এমন খবর পেয়ে শ্যামপুর থানার পুলিশ শুক্রবার রাতে হানা দেয় এবং বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করে।
এই ঘটনায় তীব্র নিন্দা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তবে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী নদেবাসী জানার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য নদেবাসী জানা আগে ছিলেন হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ, বর্তমানে তিনি শ্যামপুর ২নং পঞ্চায়েত সমিতির সহসভাপতি।






