রাজীব গান্ধীর আত্মবলিদিন দিবস পালিত





  


 বৃ হস্পতিবার ভারতরত্ন, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর "আত্ম বলিদান" দিবসে তাঁর প্রদর্শিত পথ ও ধর্মনিরপেক্ষতার আদর্শকে বুকে নিয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে হাওড়া জেলা গ্রামীণ কংগ্রেসের পক্ষে থেকে ৩৬ তম বলিদান দিবস অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে ।





  গ্রামীণ জেলা সভাপতি আলম দেইয়ান এর নেতৃত্বে উলুবেড়িয়া বাজার পাড়ায় শহীদ বেদী প্রাঙ্গণে জমায়েত হয়ে, মহান নেতাকে স্মরণ করা হয়েছে শ্যামপুর ব্লক কংগ্রেসের সভাপতি মনজুর আলমের নেতৃত্বে, শ্যামপুর ব্লকের বিভিন্ন জায়গায় স্মরণ করা হয়েছে ।জেলার  অন্যান্য ব্লকেও এই স্মরণ অনুষ্ঠান  শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে।  




রা


  জীবজীর স্বপ্নকে সার্থক করে সমাজের প্রতিটি স্তরে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ এবং রাহুল গান্ধীর বার্তা "নফরত ছোড়ো মহব্বতসে জোড়ো" এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান বিভিন্ন নেতৃবৃন্দ আবেদন জানিয়েছেন।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...