আই আই টি খড়গপুরের পারে মৌ স্বাক্ষরিত করবো:হিরণ চট্টোপাধ্যায়


২০২৬ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরেই সারা রাজ্য জুড়েই চলছে নতুন শিক্ষা বর্ষে উচ্চশিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কলেজে ভর্তি। 
শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন এবং নতুন শিক্ষা বর্ষে ছাত্রছাত্রীদের ভর্তির সংখ্যা বৃদ্ধি ও আধুনিক থেকে উন্নততর ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটানোর লক্ষ্য নিয়ে খড়গপুর আইআইটি কলেজের সাথে মৌ স্বাক্ষরিত করবেন বলে আশ্বাস দেন শ্যামপুর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক ড: হিরণ্ময় চট্টোপাধ্যায়। 
পুঁথিগত বিদ্যার পাশাপাশি কারিগরি দক্ষতা বৃদ্ধি করবার জন্য বিভিন্ন রকম  প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেবেন বলে জানান। পাশাপাশি তিনি আরো বলেন এই মহাবিদ্যালয়ের ভর্তি ফিজ ১৫০০ টাকা করা হলো। 
যাতে গ্রামীণ এলাকার সমস্ত ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষা ক্ষেত্রে কোন রকম অর্থনৈতিক প্রতিবন্ধকতায় না পড়ে। আজ একুশে মে বৃহস্পতিবার শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ডক্টর চট্টোপাধ্যায় বলেন হাওড়া জেলার এক নম্বর কলেজের স্বীকৃতি  পাবে এই কলেজ সেই চিন্তা ধারা এবং লক্ষ্য নিয়ে সমবেতভাবে সবাইকে কাজ করতে হবে। 
এই মহাবিদ্যালয় এর খেলাধুলার মান উন্নয়নের জন্য ক্রিকেট ফুটবল এবং যোগ একাডেমি এর পাশাপাশি এলাকার নাট্যচর্চা বৃদ্ধির জন্য একটি নাট্যমঞ্চ তৈরি করা হবে।
এদিনের সাংবাদিক সম্মেলনে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সব্যসাচী সেন শামপুর ২ ব্লক উন্নয়ন আধিকারিক মোহাম্মদ আসিফ ইকবাল প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...