নিজস্ব প্রতিবেদক,
এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়,রবিবার সকাল প্রায় সাড়ে ৮টা নাগাদ উলুবেড়িয়ার গরুহাটার কাছে একটি মিষ্টির দোকানের পিছন থেকে ব্যাগবন্দি অবস্থায় এক মধ্যবয়সী ব্যক্তির মৃতদেহ উদ্ধার করলো পুলিশ।
উল্লেখ্য একটি লাগেজ ব্যাগের মধ্যে কিছু আছে বলে স্থানীয় লোকজন দেখতে পেয়ে উলুবেড়িয়া থানায় খবর পাঠায়,ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি বলে প্রাথমিকভাবে খবর। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানা পুলিশ।





