হাওড়ায় স্বনির্ভর গোষ্ঠীর উদ্বোধন


নিজস্ব সংবাদদাতা,হাওড়া:

পিছিয়ে পড়া  ও দারিদ্র মহিলাদের স্বনির্ভরশীল করার জন্য এবার গাঁটছড়া বাঁধলো হিউম্যান রাইটস অ্যাফেয়ার্স ট্রাস্ট ও সোনালি স্বপ্ন । রবিবার বিকেলে সেই অফিষের উদ্বোধন করা হল হাওড়ায় । উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস অ্যাফেয়ার্স ট্রাস্টের অল ইন্ডিয়া চেয়ারম্যান ধৃতিমান দে , রাজ্য চেয়ারম্যান মৌমিতা সাহা , অল ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ড জেনারেল সেক্রেটারি অর্পিতা দে , স্বনির্ভর গোষ্ঠী সোনালি স্বপ্নের অধ্যাপিকা সোনালী নন্দী। রাজ্য চেয়ারম্যান মৌমিতা সাহা জানান , এখানে পিছিয়ে পড়া মহিলাদির সেলাই ও ব্যাগ তৈরি করানো শেখানো হবে। এখন আপাতত এখানে পনোরো জন স্টুডেন্ট আছে। এখান থেকে শিক্ষা নিয়ে তাদের হাতে  সার্টিফিকেট দেওয়া হবে ও উপার্জনের রাস্তা দেখিয়ে দেওয়া হবে বলে তিনি জানান ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...