পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাংচুর, আমতা নিজস্ব প্রতিবেদক,

নিজস্ব প্রতিবেদক 




রবিবার হাওড়ার আমতা বিধানসভা এলাকার খড়িগেড়িয়া গ্রামে কাশমলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা দলুইয়ের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এলাকার মহিলা ও অন্যান্য লোকজন। ওই এলাকার মানুষের অভিযোগ কাশমলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চনা দলুইয়ের স্বামী তরুণ দলুই আবাস যোজনার জন্য মাথা পিছু কুড়ি হাজার টাকা করে  যেমন টাকা নিয়েছেন তেমনি ১০০ দিনের কাজের জব কার্ড ও নিজের হেফাজতে আটকে রেখেছে। এবং ১০০ দিনের কাজের টাকা  থেকে ও তরুণ দলুইকে কাট মানি দিতে হয়েছে। উল্লেখ্য বিধানসভা নির্বাচনে আমতা বিধানসভায় পরাজিত হন তৃণমূল প্রার্থী সুকান্ত পাল। 

আর এর পর থেকেই তরুণ দলুই ও তার পরিবার এলাকা ছাড়া। এরপরই আমতা বিধানসভা জুড়ে ক্রমশ বিজেপির প্রভাব দেখা যাচ্ছে। এদিন এলাকার লোকজন তরুণ দলুইয়ের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে জয়পুর থানার পুলিশ ও সেন্ট্রাল ফোর্স এসে পরিস্থিতি সামাল দেয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...