ইঞ্জিনিয়ার হতে চায় কৃতি ছাত্রী মুস্কান,

, উলুবেড়িয়া, 

চেঙ্গাইল গ্রামের উত্তরে শেষ প্রান্তে দেওয়ান পাড়ায় ডান দিকে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা স্লিম দীর্ঘদেহী মেয়ের কাছে জানতে চাইলাম, মুস্কানদের বাড়ি কোথায়? উত্তরে জানালো, আমিই মুস্কান, আমাকে দেখে চলে এলেন পরিচিত মুখ বাবা জাকির হোসেন দেওয়ান, এক চিলতে জায়গায় দুই কুঠারি ঘর, পাশেই বাঁশ -বাখারী টালির ছাউনি রান্নাঘরে ব্যস্ত মা লুৎফান  হোসেন, তিন কন্যার কনিষ্ঠ কন্যা, মুসকান গণিত বিষয়ে টিউশন ছাড়া সব বিষয়ে নিজ দায়িত্বে কঠোর পরিশ্রম করে চেঙ্গাইল হাই মাদ্রাসায় সর্বোচ্চ ৭৭২ নাম্বার পেয়ে নজর কেড়েছে এলাকাবাসীর, মুসকানের বিষয়ভিত্তিক নাম্বার , বাংলা-  ৯০, ইংরেজি- ৮০, গণিত- ৯৭, পদার্থবিজ্ঞান -৯৭, জীবন বিজ্ঞান- ৯৮, ইতিহাস - ৯৭, ভূগোল -৯০, আরবি- ৭৩, ইসলামিক ইতিহাস- ৬৭, ঐচ্ছিক -২৮, চেঙ্গাইল হাই মাদ্রাসা বিজ্ঞান বিষয়ের শিক্ষক ফারুক সরদার। মুসকানের সাফল্যে খুবই খুশি, তিনি জানালেন মুস্কান বরাবরই মেধাবী পড়াশোনায় খুব যত্নবান আরো ভালো ফল প্রত্যাশা করেছিলামস , আগামী দিন সব প্রতিবন্ধীকতা কে জয় করে, ইচ্ছা পূরণে  এগিয়ে যাবে এই কামনা করি , বাবা জাকির হোসেন দেওয়ান জরির কাজের উপরই নির্ভরশীল, আগে জরির কাজ ভালো হতো, প্রায় ১০ বছর মান্দা চলছে , 
সংসারে আর্থিক অনটন,বড় মেয়ে জুলেখা ইয়াসমিন ইংরেজিতে অনার্স  পাস করে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, দ্বিতীয় জন কলেজে পড়ুয়া, ফোন দেখা অভ্যাস আছে? জবাবে বলেন স্মার্ট ফোন ছিলনা এখন করে বড় মেয়ে পড়াশোনার জন্য দুই মাস হল একটা স্মার্ট ফোন কিনেছে, মা লুৎফান আরো বলেন ওদেরকে পড়াশোনার কথা বলতে হয় না নিজ নিজ দায়িত্ব নিয়ে পড়াশোনা করে, ঘর সংসারের কাজ ছাড়া জরির কাজে বসে কিছুটা সাহায্য করি, চিকিৎসক, শিক্ষক পেশা ছেড়ে কেন ইঞ্জিনিয়ার হতে চাও? মুস্কানের চটপট উত্তর আমার প্রথম থেকেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা,  কোন স্কুলে ভর্তির ইচ্ছা আছে? ভালো ইস্কুলের ভর্তির হবার সাধ থাকলেও সাধ্য নেই। চেঙ্গাইল হাই মাদ্রাসায়  ভর্তি হয়ে পড়াশোনা করে আগামী দিনের স্বপ্ন পূরণের সংকল্প নিয়ে মুস্কান দেওয়ানের পথ চলা শুরু ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...