মতিয়ার রহমান,উলুবেড়িয়া
বিধানসভা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করার শেষ দিন বৃহস্পতিবার ,আর এই দিনে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন দল থেকে দলত্যাগ করে ১১ জন গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা যোগদান করলো তৃণমূল কংগ্রেসে।
হাওড়ার উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বহিরা,তপনা,ধুলোসিমলা,চন্ডীপুর হাটগাছা গ্রাম পঞ্চায়েত থেকে আই এস এফ , কংগ্রেস সি পি এম ,বিজেপি থেকে মোট ১১ জন পঞ্চায়েত সদস্য,সদস্যা এবং সেই সঙ্গে বহু কর্মী সমর্থকরা বিজেপি, সিপিএম,আই এস এফ, কংগ্রেস থেকে দলত্যাগ করে যোগ দিল তৃণমূল কংগ্রেসে।
বৃহস্পতিবার উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পুলক রায়ের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন করে তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি দুলাল কর,হাওড়া গ্রামীণ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেবাশীষ ব্যানার্জি,অজয় মন্ডল, সেলিম মোল্লা।
এর ফলে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের শক্তি বাড়লো বলে মনে করছে রাজনৈতিক মহল।




