সোমবার উলুবেড়িয়া মহকুমা অফিসে মনোনয়নপত্র জমা দিলেন জাতীয় কংগ্রেসের শ্যামপুর, উলুবেড়িয়া পূর্ব,ও উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের মনোনীত প্রার্থীগন।
উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে আলম দেইয়ান, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্তাজ আলি শা, শ্যামপুর কেন্দ্রে মঞ্জুর আলম।
শ্যামপুর থেকে বাস ভর্তি কর্মী সমর্থকরা আসে, এছাড়াও বিভিন্ন জায়গা থেকে কংগ্রেসের কর্মীরা আসে,উলুবেড়িয়ার গরুহাটা মোড় থেকে কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিল করে মহকুমা শাসকের অফিসের কাছে আসলে পুলিশ নির্বাচনী বিধি অনুযায়ী মিছিল আটকে দেয়, এবং প্রার্থী,প্রস্তাবক ও সমর্থককে নিয়ে উলুবেড়িয়া মহকুমা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক সাক্ষাৎকারে হাওড়া জেলা গ্ৰামীন কংগ্রেসের সভাপতি তথা উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী আলম দেইয়ান।
অপরদিকে উদয়নারায়নপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী সমীর কুমার পাঁজা তার মনোনয়নপত্র জমা দেয়, সঙ্গে ছিলেন উলুবেড়িয়া সাংসদ সাজদা আহমেদ।


