ডোমজুড়ে রাজনৈতিক সমীকরণ কি বদলে দেবে আরএসএমপি প্রার্থী ? চলছে গুঞ্জন






নিজস্ব সংবাদদাতা, হাওড়া: 
  মসজিদের শহরে মন্দিরের আন্দোলন । ওয়াকফ সম্পত্তিতেও হাসপাতাল বানিয়ে মানুষের পাশে  থাকার প্রতিশ্রুতি । একজন মুসলিম হয়ে দেবত্ব সম্পত্তি রুখতে পঞ্চায়েত, জেলা পরিষদ এমনকি হাইকোর্টে ছোটাছুটি । 
ধর্ম নিয়ে সুরসুরির মাঝে   ভেদাভেদের শহরে এই ভারতের মহামিলনের তীর্থ খোদ হাওড়ার ডোমজুড়ের বাঁকড়ায়। ডোমজুড় বিধানসভা কেন্দ্রে  এস কে সাজিদের এই কর্মযজ্ঞ ও চিন্তাধারা এখন বাঁকড়াবাসীর মনে সম্প্রীতির সুর। শনিবার রাতে এক সাংবাদিক সম্মেলনে এই কথা বললেন  আর এস এম পি অর্থাৎ রাষ্ট্রীয়  সেকুলার মজলিস পার্টি  র হয়ে হাওড়া ডোমজুড় কেন্দ্রের প্রার্থী এস কে সাজিদ। তিনি বলেন আমি আগে তৃণমূল পার্টি করতাম। এই এলাকায় একটি দেবত্ব সম্পত্তি রক্ষায় ছুটেছি বিভিন্ন জায়গায় । কিন্তু দল তাঁকে গুরত্ব দেননি। তিনি বলেন এই কেন্দ্রে সংখ্যালঘু প্রার্থী কোনও দিনও আসে নি। তাই এই  কেন্দ্রে জনতা আমার সঙ্গে আসুক। তিনি বলেন জিতলে  এখানে মাল্টি স্পেশালিটি হাসপাতাল করবো, মহিলাদের জন্য কলেজ করবো ও মানুষের হয়ে কাজ করবো। এদিন তিনি বলেন তৃণমূল দলেল সঙ্গে থাকার সময় মতের মিল  না হবার জন্য দল ছেড়েছি। বাঁকড়ার মানুষ তাঁর সঙ্গে আছে। প্রসঙ্গত আর এস এম পি প্রার্থী  কে সাজিদ এবার খাম চিহ্নে দাঁড়িয়েছেন। হাওড়ার বাঁকড়া ছোট পেয়াদা পাড়ায় তিনি নিজের বাড়িতে এই সাংবাদিক সম্মেলন করেন। ইতিহাস বলছে বিভিন্ন সময়ে বেশ কিছু  প্রার্থী ভোটের সমীকরণ পাল্টে দেয়। ডোমজুড়ের ক্ষেত্রে কি হবে ? এস কে সাজিদ কতটা প্রভাব ফেলতে পারবেন ? উত্তর সময় বলবে ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...