"এবারের নির্বাচন হলো বিজেপির বিদায়ের নির্বাচন"
শনিবার দুপুরে হাওড়া জেলার পাঁচলা নেতাজী সংঘের মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনী জনসভায় ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে মহিলা বিষয়ক বিল খারিজ হয়ে যাওয়ার কথা উল্লেখ করে আরো বলেন বিজেপির উদ্দেশ্য মহিলা বিল নয় ,আসন পূনর্বিন্যাস , পার্লামেন্টে বিল খারিজের মাধ্যমে বিজেপির বিদায়ের শুরু হলো বলে মন্তব্য করেন।
"ওদের কে ভোট দেবেন না। আমরা সব শ্রেণীর মানুষকে পাশে নিয়ে চলি। আমরা এখানকার পরিযায়ীদের আপন করে নিয়েছি। আর বাইরের রাজ্যে বাঙলায় কথা বললে বাঙালিদের অপমান করা হচ্ছে । যা সমর্থনযোগ্য নয়। ভোটের পর পেট্রোল , ডিজেল ও গ্যাসের দাম বাড়াবে। আমরা মাছ খাব , মাংস খাব না ডিম খাব তা ওরা ঠিক করে দেবে ? মাছ , মাংস বা ডিম খাবনা কি আমার মাঠা খাবে না তোমার মাথা খাবে" ?প্রশ্ন মমতার।
তিনি বলেন বাংলার উন্নয়নের স্বার্থে তৃণমূলকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। পাশাপাশি এদিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন শ্যামপুরের বিদায়ী বিধায়ক কালীপদ মন্ডল বলেছেন তিনি বয়স্কতা ও শারীরিক কারনে এইবছর প্রার্থী হবেন না। তাই তাঁর জায়গায় হাওড়ার শ্যামপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে নদেবাসী জানাকে বলে তিনি জানান।
এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন বিদায়ী সরকারের মন্ত্রী তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী পুলক রায়, পাঁচলার তৃণমূল প্রার্থী গুলসান মল্লিক , উলুবেড়িয়া পূর্বের তৃণমূল প্রার্থী রৃতব্রত ভট্টাচার্য, উলুবেড়িয়া উত্তরের তৃণমূল প্রার্থী বিমল কুমার দাস , আমতার তৃণমূল প্রার্থী সুকান্ত পাল , উদনারয়নপুরের তৃণমূল প্রার্থী সমীর কুমার পাঁজা, শ্যামপুরের তৃণমূল প্রার্থী নদেবাসী জানা , সাঁকরাইলের তৃণমূল প্রার্থী প্রিয়া পাল , বাগনানের তৃণমূল প্রার্থী তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুনাভ সেন, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস , হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস , হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্যসহ অন্যান্য নেতৃবৃন্দ । এদিন এই জনসভায় প্রচুর মানুষ উপস্থিত ছিলেন। তার মধ্যে মহিলাদের সংখ্যা ছিল বেশি।










