রাজ্যে সব আসনে প্রার্থী জনগণ, হাওড়ায় জানালেন ববি হাকিমের কন্যা




নিজস্ব সংবাদদাতা, হাওড়া:   

দক্ষিন হাওড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী নন্দিতা চৌধুরী নন। কোলকাতা পোর্ট এ তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম নন। ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় নন। পশ্চিমবঙ্গের সমস্ত আসনে তৃণমূল প্রার্থী বাংলার  হল জনগন।

  কারন বাংলাকে বারবার বঞ্চিত করা হয়েছে। এই জনগনই আবার রক্ষা করবে বাংলাকে। মঙ্গলবার দুপুরকে বিদায় জানিয়ে সবে বিকেলের প্রবেশ। হাওড়ার দক্ষিণ হাওড়ার উনশানি  মাঝেরপাড়ায় প্রকাশ্য জনসভায় এই মন্তব্য করলেন কোলকাতার মেয়র  ফিরহাদ হাকিমের কন্যা তথা রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারন সম্পাদক প্রিয়দর্শীনী হাকিম। 






মূলত আসন্ন বিধানসভা নির্বাচনে দক্ষিণ হাওড়া কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন নন্দিতা চৌধুরী । তাঁর প্রচারেই দক্ষিণ হাওড়া ব্লক তৃণমূল মাইনরিটি সেলের সভাপতি ইশাক মল্লিক চন্দন নেতৃত্বে এই জনসভা সম্পন্ন হল। সেখানেই উপস্থিত ছিলেন বিদায়ি বিধায়ক নন্দিতা চৌধুরী । তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যতই বিজেপি প্রচার চালাক। ওদের কোনও জনসভায় ভীড় হয় না। তৃণমূলের সভার মত স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ উপস্থিত থাকেন না। বাংলার মানুষ উন্নয়ন চান। বাংলার মানুষ দিদিকে চান বলে তিনি জানান। এই জনসভায় এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ হাওড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈকত চৌধুরী, ৪৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি তৈমুর রহমান দর্জি সহ অন্যান্য কর্মীরা ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...