মতিয়ার রহমান,উলুবেড়িয়া
মঙ্গলবার দুপুরে বামফ্রন্টের ও আই এস এফের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন উলুবেড়িয়া মহকুমা অফিসে।
এদিন উলুবেড়িয়ার গরুহাটায় সিপিএমের দলীয় কার্যালয় অঞ্জলী ঘোষ ভবনের সামনে জমায়েত হয়,এবং সেখান থেকে বামফ্রন্টের ও আই এস এফের প্রার্থীরা মিছিল করে মহকুমা শাসকের অফিসের দিকে গেলে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী মহকুমা শাসকের অফিসের ১০০মিটার দুরে পুলিশ মিছিলকারীদের আটকে দেয়,পরে প্রার্থী প্রস্তাবক, সমর্থককে নিয়ে মহকুমা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা দেন।
এদিন সিপিএমের পক্ষে বাগনান, উদয়নারায়নপুর, উলুবেড়িয়া উত্তর,মোট তিনজন, ফরোয়ার্ড ব্লকের পক্ষ হতে শ্যামপুর ও উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের মোট দুজন,আই এস এফের পক্ষ হতে উলুবেড়িয়া পূর্ব ও আমতা কেন্দ্রের জন্য মনোনয়ন পত্র জমা করা হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের আই এস এফের প্রার্থী নাসির খান উলুবেড়িয়া শহরে জনসংযোগ শুরু করেন, সঙ্গে ছিলেন আই এস এফের নেতা আফতাব উদ্দিন,মহ: কলিমুল্লাহ প্রমুখ।





