মতিয়ার রহমান, উলুবেড়িয়া
সপ্তাহান্তের প্রচারে নামলেন হাওড়ার শ্যামপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নদেবাসী জানা। শনিবার সকালে বাছরি গ্রাম পঞ্চায়েতের ভগবতীপুর , মোহনপুরএবং কাঠালদহ এই দুটি গ্রাম টোটো চেপে এলাকায় পরিক্রমা করেন।
সবুজ ঘেরা বিস্তীর্ণ ধানক্ষেতের উপর ঢালাই রাস্তার মধ্য দিয়ে সুদৃশ্য মিছিল সকলের নজর কাড়ে। উল্লেখ্য এই কেন্দ্রে অর্থাৎ শ্যামপুরে এবারই প্রথম প্রার্থী বদল করেছে তৃণমূল কংগ্রেস।
পাঁচবারের বিধায়ক কালিপদ মণ্ডলকে সরিয়ে নদেবাসী জানাকে এবার প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস।
প্রচারে ছিলেন হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মোল্লা, বাছরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত প্রধান শ্যামসুন্দর মেটিয়া,দীপ প্রামানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।




