সম্প্রতি আন্দুলের একটি প্রেক্ষাগৃহে কীটনাশক খাওয়ার পরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তরুণীর বুধবার গভীর রাতে মৃত্যু হয়।
মৃত দু’জনেরই বাড়ি ডোমজুড় থানার লক্ষণপুর গ্রামে।
এই ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় পুলিশের সূত্রের খবর, দীর্ঘ দিন ধরে ওই তরুণ-তরুণীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
উল্লেখ্য সম্প্রতি দু’জন বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু বাধ সাধে বয়স। প্রেমিকের বয়স সবে ১৮ বছর। তার উপর প্রেমিকা তাঁর চেয়ে বেশ কয়েক বছরের বড়।
