এস ইউ সি আইয়ের সাংবাদিক সম্মেলন: উলুবেড়িয়া



মতিয়ার রহমান, উলুবেড়িয়া 


আসন্ন বিধানসভা নির্বাচনে একাধিক দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন করলো এস ইউ সি আই (কম্যুনিস্ট)।




 সোমবার দুপুরে উলুবেড়িয়া প্রেসক্লাবে বাগনান, আমতা, উলুবেড়িয়া দক্ষিণ, উলুবেড়িয়া পূর্ব ও শ্যামপুর কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এস ইউ সি আই এর জেলা গ্ৰামীন কমিটির সম্পাদিকা কমরেড মিনতি সরকার , জেলা গ্ৰামীন কমরেড নিখিল চন্দ্র বেরা।

সাংবাদিক সম্মেলনে বাগান বিধানসভার জল নিকাশির সমস্যা, শ্যামপুর বিধানসভায় স্বাস্থ্য পরিষেবার সমস্যা, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের সরবরাহর সমস্যা সহ একাধিক কেন্দ্রের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্বের প্রার্থী সুখেন মন্ডল,বাগনান কেন্দ্রের বিশ্বনাথ বেরা, আমতা কেন্দ্রের সঞ্জীব সাঁতরা, শ্যামপুর কেন্দ্রের অলক দলপতি, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের জয়ন্ত ডাকুয়া প্রমুখ।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...