বৈধ ভোটারদের নাম নথিভুক্ত করার দাবিতে কংগ্রেসের ডেপুটেশন: উলুবেড়িয়া







মতিয়ার রহমান, উলুবেড়িয়া 


এস আই আর এর নামে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া,৬০লক্ষের বেশি ভোটারদের নাম বিচারাধীন রাখার প্রতিবাদে, এবং সকল বৈধ ভোটারদের নাম নথিভুক্ত করার দাবিতে হাওড়া জেলা গ্ৰামীন কংগ্রেসের উদ্যোগে উলুবেড়িয়া মহকুমা শাসকের কাছে ডেপুটেশন।


শনিবার দুপুরে উলুবেড়িয়া রেলওয়ে স্টেশনের সামনে থেকে কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিল সহকারে ওটি রোডের উপর দিয়ে হেঁটে উলুবেড়িয়া মহকুমা শাসকের অফিসের সামনে আসেন।
হাওড়া জেলা গ্ৰামীন কংগ্রেসের সভাপতি আলম দেইয়ানের নেতৃত্বে মিছিল উলুবেড়িয়া মহকুমা শাসকের অফিসের সামনে কিছুক্ষণ পথ অবরোধ করেন,পরে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা অসিত মিত্র, জেলা গ্ৰামীন কংগ্রেসের সহসভাপতি সেখ হাফিজুর রহমান,চন্দ্রমা রায়, শ্যামপুর ২নং কংগ্রেসের সভাপতি মঞ্জুর আলম, অধ্যাপক রিভু সান্যাল প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...