হাওড়ার বামুনগাছি উৎসবে জনতার মিলন




নিজস্ব সংবাদদাতা, হাওড়া: 

নিভিয়ে গেল মন আমার। জ্বালিয়ে দিল  কে ? সাঁঝের বেলায় রাধা এসে,  ধরলো কৃষ্ণকে ! রবিবার সন্ধ্যা । হাওড়ার বামুনগাছি আমতলা মাঠে এই প্রশ্ন ও উত্তর দুটোই পাওয়া গেল। মূলত এদিন প্রতিবছরের মত এখানে অনুষ্ঠিত হল বামুনগাছি বসন্ত উৎসব ২০২৬ । বামুনগাছি বসন্ত উৎসব কমিটির উদ্যোগে আয়োজিত এই উৎসব কোথায় যেন মিলে গেল শান্তিনিকেতনের খোলা জানালায় । নাচ গান ও আবৃত্তির মেল বন্ধন হয়ে উঠেছিল রবীন্দ্রনাথের কবিতা। অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে । বিশিষ্ট শিল্পী  শ্যামাপদ নাথ পরিচালিত সুর সঙ্গম নৃত্য গ্রুপের  নাচের   অনুষ্ঠান কোথাও যেন মিলিয়ে গিয়েছিল নাম না জানা প্রেমের বেড়াজালে। অনুষ্ঠানের মূল আকর্শন ছিল  সারেগামা খ্যাত অর্পিতা চক্রবর্তীর সঙ্গীত অনুষ্ঠান। যাঁর গান মানুষের মনকে প্রভাবিত করেছিল। বামুনগাছি বসন্ত উৎসব কমিটির সম্পাদক অভিষেক গাঙুলি বলেন এটি তাঁদের তৃতীয় বর্ষ। বাংলার সংস্কৃতিকে ফিরিয়ে আনা ও শান্তিনিকেতনের পরিবেশ ফিরিয়ে আনাই তাঁদের মূল লক্ষ্য । সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য তথা সমাজসেবী বাপি মান্না জানান এখানে সকলে মিলিত হয়েছেন । সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে । এটাই আমাদের বাংলা। যেখানে ভেদাভেদ নেই। আছে সম্প্রীতির সুর।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...