প্রার্থী তালিকায় নাম না থাকায় ক্ষোভ বর্ষীয়ান কংগ্রেস নেতার, আমতা



নিজস্ব প্রতিবেদক,আমতা 

আমতার ৪ বারের জাতীয় কংগ্রেসের বিধায়ক ছিলেন অসিত মিত্র। বর্তমানে এবারের বিধানসভা নির্বাচনে লড়াইয়ের অসিত মিত্রর নাম বিবেচনা করা হয়নি 





কি ন্তু বর্ষীয়ান কংগ্রেস নেতা আমতায় লড়াই করতে চাইছেন। এবং দাবি জানিয়ে বলছেন ওনাকে প্রার্থী করা হোক।

অপরদিকে বর্তমান ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করছেন স্থানীয় কংগ্রেসের কর্মীরা।


এবিষয়ে হাওড়া জেলা গ্ৰামীন কংগ্রেসের সভাপতি আলম দেইয়ানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অসিত মিত্র একজন বর্ষীয়ান নেতা, দীর্ঘ দিন বিধায়ক ছিলেন, বর্তমানে ঘোষিত প্রার্থী পরিবর্তনের জন্য অনেক আবেদন এসেছে, আমি যথারীতি প্রদেশ কংগ্রেসের অফিসে নেতৃত্বের কাছে পৌঁছে দিয়েছি।

উপর মহলের তরফে যা সিদ্ধান্ত নেয়া হবে, আমরা সকলেই তা মেনে লড়াই চালিয়ে যাবো।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...