নির্বাচনী প্রচারে জমজমাট শ্যামপুর




নির্বাচনী প্রচারে জমজমাট শ্যামপুর, রবিবার সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী নদেবাসী জানা ও বিরোধী দল বিজেপির প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় জমজমাট ভাবে প্রচার করলেন।



বিজেপির প্রার্থী মন্দিরে পূজা দিয়ে এলাকায় যেযন প্রচার করলেন তেমনিভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অঞ্চল ভিত্তিক সাংগঠনিক কর্মীসভা করে নির্বাচনী প্রচারে জোর দিলেন।


রবিবার সকালে বানেশ্বরপুর ১নং অঞ্চল ও বিকালে বারগ্ৰাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভায় ছিল বহু কর্মী সমর্থকরা।


প্রচারে উপস্থিত ছিলেন শ্যামপুরের বর্তমান বিধায়ক কালীপদ মন্ডল, পদপ্রার্থী নদেবাসী জানা, হাওড়া জেলা গ্ৰামীন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শ্রীধর মন্ডল, সম্পাদক জুলফিকার আলী মোল্লা,কুন্তল বেরা,দীপক দাস, মৌমিতা দাস সহ আরো অনেকে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...