মতিয়ার রহমান, উলুবেড়িয়া
শ্যামপুরে জাতীয় কংগ্রেসের পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি।
শুক্রবার সকাল ৯টায় শ্যামপুর ২নং বিডিও অফিস শশাটিতে শ্যামপুর কেন্দ্র কংগ্রেসের সভাপতি মঞ্জুর আলমের নেতৃত্বে কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার কর্তৃক রান্নার এল পি জি গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে যোগানের অভাব এবং সাধারণ মানুষের গ্যাসের বুকিংয়ের হয়রানির প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের নির্দেশে শ্যামপুর ২নং বিডিও অফিসের সামনে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
এই অবরোধের ফলে শ্যামপুর বাগনান রোড বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে,যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শ্যামপুর থানার পুলিশ, পুলিশ এসে শ্যামপুর কেন্দ্র কংগ্রেসের কংগ্রেসের সভাপতি মঞ্জুর আলমের সঙ্গে কথা বলে অবরোধ অবরোধ কর্মসূচি উঠে যায়।
এক প্রশ্নের জবাবে কংগ্রেসের সভাপতি মঞ্জুর আলম বলেন আগামী দিনে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার ও হাওড়া জেলা গ্ৰামীন কংগ্রেসের সভাপতি আলম দেইয়ানের নির্দেশ পেলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে সারা শ্যামপুরে।







