মতিয়ার রহমান, উলুবেড়িয়া
আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে হাওড়া গ্ৰামীন জেলা শ্যামপুর কেন্দ্র তৃনমূল কংগ্রেসের উদ্যোগে সুবিশাল বাইক মিছিল।
বাইক মিছিল শুরু হয় সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় বেলপুকুর মোড় থেকে শেষ হয় বারগ্ৰাম প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
রবিবার এক প্রশ্নের জবাবে বিধায়ক বলেন শ্যামপুরের দমকলের দাবি ন্যায্য বলে বললেন শ্যামপুরের বিধায়ক কালিপদ মন্ডল। পাশাপাশি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান শ্যামপুরে সুপার স্পেশালিটি হাসপাতালে যে দাবি উঠছে তার জন্য কুড়ি বিঘা জমি প্রয়োজন সেটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না এছাড়া সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে এক যুবকের অনশন কে তিনি বিজেপি প্রভাবিত করে অভিযোগ করেন ।পাশাপাশি তিনি আধুনিক গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। রবিবার হাওড়া শ্যামপুর কেন্দ্রজুড়ে যুব তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এক মেগা বাইক রালি হয়।
এই রালির পর টিভি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এদিন রালিতে উপস্থিত ছিলেন শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসি জানা, তৃণমূল নেতা জুলফিকার আলী মোল্লা, দীপক দাস, শ্রীধর মন্ডল, শ্যামসুন্দর মেটিয়া, সুদীপ কুমার বেরা প্রমুখ।




