এস আই আর এর বিরুদ্ধে নাগরিক সমাজ








মতিয়ার রহমান,উলুবেড়িয়া 

"আগে ভোটার পরে ভোট" এই দাবিতে হাওড়া জেলা এস আই আর বিরোধী নাগরিক সমাজ এক প্রেস কনফারেন্সের মাধ্যমে জানান দিল। শনিবার বিকেলে উলুবেড়িয়ার নিমদিঘীর সোসাইটি আফলিফ্টমেন্ট সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে নাগরিক সমাজের পক্ষ থেকে জানানো হয় বিচারাধীন রয়েছে এমন কারনে ভোটারদের মধ্যেও আতংক ছড়িয়ে পড়েছে।
এই এস আই আর এর জন্য সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, নাগরিকদের নাগরিকত্বও হরন করার চেষ্টা চলছে।



নাগরিক সমাজের পক্ষ জানানো হয়েছে আগে প্রতিটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার পর নির্বাচন কমিশন ভোট ঘোষণা করুক এবং সাধারণ মানুষের মনে আস্থা ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ কৌশিক গৌতম, শিক্ষক জুলফিকার আলী মোল্লা, মহারাজ স্বামী পরমানন্দ জী, মুফতি মুসা কালিমুল্লাহ, মুফতি ওয়াসিমুল বারি, জনাব নুর আহমদ মোল্লা প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...