একাধিক দাবিতে অঙ্গনওয়াড়ী কর্মীদের ডেপুটেশন ও পথ অবরোধ: উলুবেড়িয়া








শিশুদের খাবার বরাদ্ধ বৃদ্ধি ও কর্মীদের সাম্মানিক বৃদ্ধি সহ একাধিক দাবিতে শুক্রবার বিকেলে উলুবেড়িয়া ১নং ব্লকের সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের সামনে কয়েকশো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাগন পথ  অবরোধকরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।



উল্লেখ্য অঙ্গন ওয়াড়ী কর্মীদের দশ হাজার টাকা মোবাইল ফোন কেনার দশ হাজার টাকা ফেরত দেয়ার মৌখিক নির্দেশ দেওয়ার প্রতিবাদে কর্মীরা বিক্ষোভ দেখান।


বিক্ষোভ কর্মসূচিত উলুবেড়িয়া ওটি রোডের উপর কর্মীরা বসে পড়েন, ফলে রাস্তার দুপাশে যানচলাচল বন্ধ হয়ে পড়ে, ঘটনাস্থলে উলুবেড়িয়া থানার পুলিশ পৌঁছে গিয়ে  যান চলাচল স্বাভাবিক করে।


অঙ্গন ওয়াড়ী কর্মীদের নেত্রী আসমা খাতুন বলেন সাম্মানিক বৃদ্ধি, শিশুদের খাবার বরাদ্ধ বৃদ্ধি, এবং মোবাইল ফোন কেনার টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে সহ একাধিক দাবিতে এই ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি।


অপরদিকে উলুবেড়িয়া ১নং ব্লকের সিডিপিও সুদীপ্তা চক্রবর্তী বলেন ডেপুটেশন গ্ৰহন করা হয়েছে এবং তার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে, মোবাইল ফোন কেনার টাকা ফিরিয়ে দেওয়ার বিষয় নিয়ে বলেন মৌখিক ভাবে জানানো হয়েছে, কোনো লিখিত নির্দেশ আসেনি বা দেওয়া হয়নি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...