বুধবার উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের ধান্দালি অঞ্চলের সৈয়দপুর মৌজার সব বাড়িতে (৭৪৬ টি) পরীক্ষা মূলক ভাবে পরিস্রুত পানীয় জল পৌঁছনোর সূচনা অনুষ্ঠিত হলো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, হাওড়া জেলা পরিষদের অধ্যক্ষ অজয় মন্ডল, ডাঃ রামকৃষ্ণ গের,গোরাচাঁদ দাস, সুভাষ মন্ডল প্রমুখ।


