মুখ্যমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন মিছিল







মতিয়ার রহমান, উলুবেড়িয়া 

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্পের ভাতা বৃদ্ধি,যুবসাথী, ভূমিহীন পরিবারের সুবিধা প্রদান সহ নানান ধরনের সুবিধা পাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বুধবার বিকেলে শ্যামপুর কেন্দ্রের বারগ্ৰাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক ধন্যবাদ সূচক মিছিল অনুষ্ঠিত হয় বারগ্ৰাম গ্ৰামীন হাসপাতাল মোড় থেকে গড়চুমুক বাসস্ট্যান্ড পর্যন্ত।









প্রায় দুই কিলোমিটার দুরত্বে মিছিলে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের সমর্থক মহিলা পুরুষ নির্বিশেষে অংশগ্রহণ করেন। মিছিলে হাঁটলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মন্ডল, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জুলফিকার আলী মোল্লা, শ্যামপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি নদেবাসী জানা, কর্মাধ্যক্ষ দীপক দাস, কর্মাধ্যক্ষ মৌমিতা দাস,কুন্তল বেরা প্রমুখ।
অপরদিকে একই বিষয়ে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত  মিছিলে হাঁটলেন রাজ্যের মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস, উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আকবর প্রমুখ।,


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...