মতিয়ার রহমান, উলুবেড়িয়া
হাওড়া জেলার শ্যামপুর কেন্দ্রে নির্বাচনী প্রচার শুরু করলো জাতীয় কংগ্রেস।
আসন্ন ২০২৬শের বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি এখনো পর্যন্ত হয়নি,তার আগেই শ্যামপুর বিধানসভা কেন্দ্রের একাধিক এলাকায় কংগ্রেসের প্রতীক হাত চিহ্ন এঁকে ভোটের প্রচার শুরু করলো শ্যামপুর ২নং কেন্দ্র কংগ্রেসের সভাপতি মনজুর আলমের নেতৃত্বে।
শ্যামপুর বিধানসভা কেন্দ্রের খাড়ুবেড়িয়া,নাকোল,দেওড়া বাজার নাউল হাট সহ একাধিক এলাকায় প্রার্থীর নাম উহ্য রেখে দেওয়াল লিখন শুরু হলো।
শ্যামপুর ২নং ব্লক কংগ্রেসের সভাপতি মনজুর আলম বলেন ২০০৬সালে কংগ্রেসের প্রার্থী ছিল।তারপর ২০১১সালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট থাকার ফলে কংগ্রেসের কোনো প্রার্থী ছিল না,২০১৬ এবং ২০২১ সালে ছিল বামেদের সঙ্গে কংগ্রেসের জোট সেখানে কংগ্রেসের প্রার্থী থাকলেও নির্বাচনী প্রচার, কৌশল অবলম্বন সবকিছুই ছিল বামেদের উপর নির্ভরশীল।
বর্তমানে কংগ্রেসের ঘোষণা অনুযায়ী আসন্ন বিধানসভা নির্বাচনে এককভাবে লড়াই করার কথা, সেই অনুযায়ী শ্যামপুর কেন্দ্র কংগ্রেসের কর্মীরা উজ্জীবিত, শ্যামপুর ২নং ব্লক কংগ্রেসের সভাপতি মনজুর আলম বলেন জাতীয় কংগ্রেস একটি শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল,এবারে এককভাবে নির্বাচনে লড়াইয়ের ঘোষণায় কংগ্রেসের কর্মী সমর্থকরা যথেষ্ট উজ্জীবিত এবং যারফলে আমরা দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছি।
উল্লেখ্য শ্যামপুর কেন্দ্র ছিল বরাবরই কংগ্রেসের একটা দূর্গ।



