নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
' সরকার রেভিনিউ নিক। কিন্তু টার্গেট পূরণ নিয়ে অতিরিক্ত চাপ যেন আমাদের না দেওয়া হোক।' হাওড়ার আলমপুরে একটি হোটেলের সেমিনার হলে এই কথাই বললেন পশ্চিমবঙ্গ বিদেশি মদ সি এস দোকান এবং হোটেল অনার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির অ্যাসিস্ট্যান্ড জেনারেল সেক্রেটারি মিহির চক্রবর্তী ।
বুধবার দুপুর। সংগঠনের হাওড়া জেলা সংগঠনের সমস্ত নেতা কর্মীদের উপস্থিতিতে এই প্রতিবাদ ছিল স্বতঃস্ফূর্ত । মূলত এদিন ছিল এই সংগঠনের হাওড়া জেলা চোদ্দতম অ্যানুয়াল জেনারেল মিটিং । যেখানে সংগঠনের হাওড়া জেলা কমিটি নির্বাচিত হয় ও নানা সমস্যা নিয়ে পর্যালোচনা হয়। মিটিং শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিহির চক্রবর্তী জানান " আমরা সবাই সরকারি লাইসেন্স প্রাপ্ত দোকান ও হোটেল। আমরা সকলে আবগারি দপ্তরের অধীনে। আবগারি দপ্তরের অফিসাররা পুরুনো ও নতুন লাইসেন্সধারী সবাইকে একটি টার্গেট বেঁধে দিচ্ছেন । সেইসব অফিসারদের আবার উপরমহলের চাপ আছে। কিন্তু যার দু টাকা বিক্রি সে চার টাকার টার্গেট কিভাবে পূরণ করবে ? " তিনি আরও বলেন " সরকার রেভিনিউ নিক, কিন্তু টার্গেট পূরণের ব্যাপারে একটু ভেবে দেখুক। আমরা প্রথমে সরকারের কাছে এই বিষয়ে আবেদন নিবেদন করবো। যতি তাতে কাজ না হয় তাহলে অন্যান্য সমস্ত সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে পরবর্তী সিধান্ত নেব । " তিনি বলেন " আমাদের বার্তা আমরা যা কিছু করবো পরিবেশ বুঝে। পরিবেশকে রক্ষা করে। পাশাপাশি যেহুতু প্রোডাক্ট কাঁচের তাই ব্রেকেজ সমস্যাও যাতে সমাধান করা যায় সেই বিষয়টিও আমাদের একটি অন্যতম দাবি। "
মূলত এদিন হাওড়া জেলার প্রায় সমস্ত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই জেনারেল মিটিং এ। এছাড়া সংগঠনের রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে । সংগঠনের রাজ্য সভাপতি পিনাকী রঞ্জন দাস ও রাজ্য সম্পাদক গৌতম মুখার্জি উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে । এদিন এই সংঘবদ্ধ বৈঠকে সকলেই নিজেদের সমস্যা নিয়ে পর্যালোচনা করেন।
