নিজস্ব সংবাদদাতা, হাওড়া: রমজান মাসে রোজা সংখ্যালঘু ভাই বোনদের কাছে খুবই কষ্টকর মাস। কারন সূর্য ওঠার আগে তাঁরা খেয়ে নেন। সূর্য অস্থ যাবার পর সংখ্যালঘু ভাইরা খাবার খান। তাই রোজার আগে এই খাদ্যসামগ্রী বিতরণ খুবই ভাল উদ্যোগ। এরা খুব ভাল কাজ করছে। মঙ্গলবার সন্ধ্যায় হাওড়ার শিবপুরে চারমিনার গ্রুপের উদ্যোগে রোজার আগে ইফতারি খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই কথাই বললেন রাজ্য মন্ত্রী সভার গুরুত্বপূর্ণ সদস্য অরূপ রায় । তিনি বলেন এঁদের সঙ্গে আছি । মন্ত্রী অরূপ রায় আরও বলেন রমজান মাসের শুভেচ্ছা দিয়েছি। এখানে এসে ঈদের শুভেচ্ছা দিচ্ছি ।
প্রসঙ্গত শুরু হতে চলেছে পবিত্র রমজান মাস । আর সেই রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও গরিব দুঃস্থ অসহায় রোজদারদের জন্য ইফতারির খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হলো। হাওড়ার শিবপুরে চারমিনার গ্রুপের পরিচালনায় সাকিনা বেগম মেমোরিয়াল ট্রাস্ট এবং সালাম এডুকেশন রিসার্চ ট্রাস্ট এর সহযোগিতায় অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান । এদিন প্রায় আটশো দুঃস্থ অসহায় রোজদারদের ইফতারের খাদ্য সামগ্রী উপহার দেওয়া হলো। এই ইফতার বিতরণ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরন শিল্প ও উদ্যান পালন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ও হাওড়া জেলা তৃণমূলের চেয়ারপার্সন অরূপ রায়ের উপস্থিত অনুষ্ঠানটিকে আরও প্রানবন্ত করে তোলে।


