উলুবেড়িয়ার বারাগোয়ালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান দ্যা প্রগ্রেস একাডেমীর ষষ্ঠ বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আড়ম্বরের সঙ্গে মঙ্গলবার 17 ই ফেব্রুয়ারি স্কুল প্রাঙ্গণে । ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে আবৃত্তি, গান ও নাচের অনুষ্ঠান উপস্থিত শ্রোতা দর্শকের দৃষ্টিকে অভিভূত করে তোলে, একাডেমির সম্পাদক শেখ আনোয়ারুল হক জানালেন ছাত্র-ছাত্রীদের বহুমুখী প্রতিভা বিকাশে এ ধরনের অনুষ্ঠান খুবই উপযোগী, আরো জানান যে ২০২১ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে নবম শ্রেণী পর্যন্ত পঠনপাঠন চলছে ২০২৮ মাধ্যমিকে এদের অভুতপূর্ব সাফল্যই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
এবং এদেরকে নিয়েই ২০২৮ সালে উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিষ্ঠান গড়াই আমাদের টার্গেট । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া কলেজের অধ্যাপক সিরাজুল মল্লিক , বিশিষ্ট অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামল মান্না সহ বহু বরেণ্য ব্যক্তিবর্গ।

