নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০টাকা বৃদ্ধি পাওয়ায় আনন্দ মিছিল । বুধবার বিকেলে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের নবগ্ৰাম অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়মা গোবর্ধহ পঞ্চানন তলা থেকে লক্ষীর ভান্ডার হাতে নিয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি গলায় টাঙিয়ে হাজার হাজার মহিলারা আনন্দের সহিত নৃত্য করিতে করিতে মিছিলে অংশগ্রহণ করেন, মিছিলটি বারকোলিয়া হয়ে শেষ হয় বরাগাছি খেয়াঘাটে।
মিছিলে হাঁটলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, শ্যামপুর ১নং পঞ্চায়েত সমিতির সহসভাপতি অপর্ণা দোলুই,নবগ্ৰাম পঞ্চায়েত প্রধান আজনবী মোল্লা, উপপ্রধান লুৎফর রহমান খান,নবগ্ৰাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ন্ত মন্ডল প্রমুখ।



