সুকোমল সাউ, শ্যামপুর
আন্ত জেলা কলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় ক্রীড়াঙ্গনে
৭ই ফেব্রুয়ারি ২০২৬ শনিবার হাওড়া জেলা আন্ত কলেজ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়। চলবে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত ।
তিন দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় হাওড়া জেলার ১৮টি কলেজ অংশগ্রহণ করে। আজ প্রথম দিনে অনুষ্ঠিত হল মাদার গেম অ্যাথলেটিক্স এবং দ্বিতীয় দিন হবে পুরুষ বিভাগের ফুটবল ও তৃতীয় দিন মহিলাদের খো খো প্রতিযোগিতা।
পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তর আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতা শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউটের তত্ত্বাবধানে, শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে।
প্রথম দিনেই পুরুষ বিভাগে রানার্স আপ হয় আমতা রামসদয় কলেজ এবং উইনারস উদয়নারায়নপুর মাধবীলতা মহাবিদ্যালয় ।
মহিলা বিভাগে রানার্স আপ হয় শোভারানী মেমোরিয়াল কলেজ এবং উইনারস হয় বিজয়কৃষ্ণ গার্লস কলেজ।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের অবজারভার রোজিনা আজিম, শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউট এর অধ্যক্ষ ডঃ মনিদ্বীপ চন্দ্র, শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় এর অধ্যক্ষ সব্যসাচী সেন সহ অন্যান্য কলেজের খেলোয়াড় কোচ, ম্যানেজার ও প্রতিনিধিবৃন্দ।
