উন্নয়নের পাঁচালী নিয়ে পথসভা: শ্যামপুর









মতিয়ার রহমান,উলুবেড়িয়া 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর উন্নয়নের রাজত্বে ১৫বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড হিসাবে ,উন্নয়নের পাঁচালী কর্মসূচি ঘোষণা করেন।এই কর্মসূচিকে সামনে রেখে রবিবার শ্যামপুর বিধানসভার অন্তর্গত আমড়দহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমড়দহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন বুথে উন্নয়নের পাঁচালী নিয়ে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়, এবং পদযাত্রা শেষে পথসভা অনুষ্ঠিত হয়। 


এই পথসভায় উপস্থিত ছিলেন,হাওড়া জেলা পরিষদ জনস্বাস্থ্য পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা হাওড়া জেলা গ্রামীণ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জুলফিকার আলী মোল্লা ,এছাড়া উপস্থিত ছিলেন ওই অঞ্চলের সকল আঞ্চলিক ও কেন্দ্রীয় নেতৃত্ব।






অপরদিকে বাছরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহিলাদের সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান শোনানো হয়। উপস্থিত ছিলেন বাছরী অঞ্চল মহিলা তৃণমূল নেত্রী মঞ্জুশ্রী সামন্ত , প্রধান শ্যামসুন্দর মেটিয়া বাছরী সহ ওই বুথের বহু সংখ্যক মহিলা গন‌ ।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...