মতিয়ার রহমান, উলুবেড়িয়া
সৃষ্টির জন্য এক নতুন রাস্তা ,স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা তৈরী নানান হাতের কাজের বিভিন্ন পশরা সাজিয়ে বা বিভিন্ন স্টলে বিকিকিনির কাজ শুরু হলো যা মহিলাদের দ্বারা হাতের কাজের নৈপুণ্য প্রদর্শন তারই নাম এই "সৃষ্টিশ্রী" মেলা।
জেলার এই মেলায় যেমন হাতের কাজের বিভিন্ন সুচিশিল্প, বিভিন্ন রস ও স্বাদের খাবার,ডালের তৈরি বড়ি, কাঁথা সেলাই, কচুরিপানা থেকে নানান হাতের কাজ যা এক উল্লেখযোগ্য।
শুক্রবার বিকেলে প্রদীপ প্রজ্জ্বলন করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী ও পূর্ত মন্ত্রী পুলক রায়, তিনি তার বক্তব্যে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য একাধিক পরিকল্পনা গ্ৰহন করেছেন।
আরো উপস্থিত ছিলেন হাওড়া জেলা শাষক পি দীপপ্রিয়া, জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস,সহসভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক বিদেশ রঞ্জন বসু,বিধায়িকা প্রিয়া পাল, মহকুমা শাষক মানষ কুমার মন্ডল, হাওড়া জেলা গ্ৰামীন পুলিশ সুপার সুবিমল পাল,উলুবেড়িয়া পৌরসভার পৌর প্রধান অভয় কুমার দাস উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান চেয়ারম্যান ইন কাউন্সিল সেখ আকবর,উলুবেড়িয়া ১নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক প্রমুখ।এই মেলায় জেলার প্রতিটি ব্লক থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অংশগ্রহণ করেন এবং তাদের তৈরি সম্ভার নিয়ে মোট ৮৬টি স্টল রয়েছে।
সৃষ্টিশ্রী মেলা চলবে আগামী ১৮জানুয়ারী পর্যন্ত।








